[post_category_links]

ঈদগড়ে পুলিশের অভিযানে মদসহ এক নারী আটক

[post_sub_title]
[post_reporter_with_date]
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগড়ে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ১০ লিটার মদসহ এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ।আটককৃত পাঁচারকারী জাহানারা বেগম। সে পুর্ব রাজঘাটা গ্রামের ফেরদাউসের স্ত্রী বলে জানা গেছে।

৮ আগস্ট সকাল নয়টায় গোপন সংবাদের ভিক্তিতে রামু থানার এএসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঈদগড় চরপাড়া ব্রীজের উপর থেকে ১০ লিটার মদসহ এক নারী পাঁচারকারীকে আটক করে।
তবে এএসআই মোরশেদের মতে, আটক জাহানারা বেগম প্রতিদিন স্যালাইনের প্যাকেটে করে ঈদগড়ের বাহিরে বিভিন্ন স্থানে মদ পাঁচার ও নিজ বাড়ীতে মদ/গাঁজা বিক্রি করে থাকে। উদ্ধারকৃত মদের পরিমান ১০ লিটার হবে বলে পুলিশ জানিয়েছে।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]