৬ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র তারেকের

0
33

 

ডেস্ক নিউজঃ

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. তারেক (১২) নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল পর্যন্ত ৬ দিনেও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা মো. জাবেদ হোসেন ৬ আগস্ট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নিখোঁজ তারেক উপজেলার দক্ষিণ চররুহিতা গ্রামের বাসিন্দা। গত ২ আগস্ট রাত ৯ টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তারেক ঘর থেকে বের হয়। এসময় সে ঘরের একটি মোবাইলফোন সেট সঙ্গে নিয়ে গেছে। কিন্তু কয়েক ঘন্টা পরও ফিরে না আসায় আত্মীয়-স্বজনরা তাকে বিভিন্নস্থানে খুঁজতে থাকে। সঙ্গে নেওয়া মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না । তাকে সুস্থভাবে ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন স্বজনরা।

দক্ষিণ চররুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিক উল্যা বলেন, তারেক নিখোঁজ হওয়ার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। এনিয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে ।

আগেচকরিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
পরেহ্নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান