পিকআপের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্টস কর্মীর, আহত ৫

0
15

কক্সবাজার খবর ডেস্কঃ

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় পারভিন আকতার (২৮) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (৯ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া। তিনি বলেন, নিহত পারভিন আকতার কুমিল্লা জেলার বাসিন্দা।

আগেকক্সবাজার সাংবাদিক ইউনিয়নের মানবন্ধন
পরে৯ দিনের ছুটিতে দেশ