পেকুয়ায় বিদ্যুৎষ্পৃষ্টে টমটম চালকের মৃত্যু

0
31

পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে রবিউল আলম (৩২)নামের এক টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯আগষ্ট (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া বাজারে ছাদেকের গ্যারেজ দোকানে এ ঘটনা ঘটে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত রবিউল আলম উপজেলার সদর ইউনিয়নের মইয়াদিয়া এলাকার নাছির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সুত্রে জানা গেছে পেকুয়া বাজারে ছাদেক গ্যারেজ হাউজে প্রতিদিনের মত রবিউল আলম রাতে ব্যাটারী চার্জ দিতে ব্যাটারী চালিত অটোরিক্সা( টমটম) রাখে। সকালে ওই দোকানে এসে গাড়ি বের করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রবিউল আলমের বড় ভাই টমটম চালক রোকন উদ্দিন জানায় আমরা দু’ভাই টমটম চালিয়ে সংসার চালায়। প্রতিদিন রাতে ছাদেকের গ্যারেজে গাড়ি চার্জে দিয়ে বাড়িতে চলে আসি। সকালে বরিউল আলম গাড়ি বের করতে দোকানে যায়। বিদ্যুতষ্পৃষ্ট হয়ে ওই দোকানে মারা যায় রবিউল।

পেকুয়া থানার এসআই এয়াকুবুবুল ভুঁইয়া জানায়, বিদ্যুৎতারে জড়িয়ে টমটম চালকের মৃত্যু হয়েছে। গ্যারেজ মালিক ও রবিউল পরষ্পর আত্নীয়। দু’পরিবারের মধ্যে বিষয়টি মিটমাট হয়েছে। ছাদেক গ্যারেজ হাউজের মালিক ছাদেকুর রহমান জানায় প্রতিদিন রবিউল আলম আমার দোকানে গাড়ি চার্জ দেয়। সকাল ১০টার দিকে গাড়ি বের করার সময় সুইচে হাত লাগে। এ সময় বিদ্যুতষ্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। আসলে বিষয়টি খুবই মর্মান্তিক।

আগেকাশ্মীর ইস্যুতে সতর্ক করলেন র‌্যাব ডিজি
পরেঈদগাঁওতে পল্লীবিদ্যুৎ সমিতি ঘরে বসে মনগড়া বিল তৈরী:হাজারো গ্রাহক হয়রানির শিকার