খুরুশকুল-ছনখোলা সড়কটি দ্রুত সংস্কার জরুরী

0
38

মাহাবুবুর রহমানঃ

কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল ছনখোলা সড়ক এখন মরণ ফাঁেদ পরিনত হয়েছে। এই সড়ক দিয়ে গাড়ী দিয়ে চলাচল যেন এখন রীতিমত ভয়ংকর হয়ে উঠেছে। কারন একবার এই রাস্তা দিয়ে আসলে পুরু শরীর ব্যাথা হয়ে যায়। আর কোন গর্ভবতি মহিলা বা অসুস্থ ব্যাক্তি সড়ক দিয়ে যাতায়ত করলে তার অবস্থা খুবই সূচনীয় হয়ে পড়ে বলে জানান এলাকাবাসী। তাই দ্রুত এই সড়ক সংস্কারের দাবী জানিয়েছে এলাকার সর্বস্থরের মানুষ।
সরজমিনে গিয়ে দেখা গেছে খুরুশকুল ইউনিয়নের কুলিয়া পাড়া ব্রীজের পাশ থেকে পিএমখালী ইউনিয়নের মধ্যে সংযোগকারী অন্যতম প্রাচীন গ্রাম ছনখোলা যাতায়তের একমাত্র মাধ্যমে প্রায় ২ কিলোমিটারের এই সড়কটি। কিন্তু বর্তমানে সড়কের কয়েক হাজার ছোটবড় গর্ত আর ইট উঠে গিয়ে একটি বাজে পরিস্থিতির সৃস্টি হয়েছে। এতে কোন গাড়ী চলাচল করতে পারছেনা। আর কোন মতে চল্লেও গাড়ীতে থাকা যাত্রীদের অবস্থা করুন হয়ে পড়ছে। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানিয়েছে ছনখোলা গ্রামের সর্বস্থরের মানুষ।

আগেঈদগাঁওতে পল্লীবিদ্যুৎ সমিতি ঘরে বসে মনগড়া বিল তৈরী:হাজারো গ্রাহক হয়রানির শিকার
পরেপরিচয়পত্র পেয়েছেন ৫ লাখের বেশি রোহিঙ্গা