[post_category_links]

ঈদগাঁওর কালিরছড়া ও পোকখালীর মুসলিম বাজারে জমজমাট গরু-মহিষের হাট

[post_sub_title]
[post_reporter_with_date]
এম আবুহেনা সাগর, ঈদগাঁও
সদরের ঈদগাঁওর কালিরছড়া ও পোকখালীর মুসলিম বাজার জমজমাট কুরবানির গরুর হাট বসেছে। এতে ক্রেতা সাধারন স্থানীয় পর্যায়ের বাজার থেকে গরু মহিষ কিনতে পেরে নিজে দেরকে উৎফুল্ল মনে করছে। ৯ই আগষ্ট বিকেলে চট্রগ্রাম-কক্স বাজার মহাসড়কের কালিরছড়া বাজারের তেতুলগাছ তলা থেকে ভূতিয়া পাড়া রাস্তার মাথা পর্যন্ত সড়ক দখল করে দুই পাশে গরু-মহিষ বিক্রি করতে। এমনকি সড়কের পাশঘেঁষে পশু দাঁড় করিয়ে রাখার ফলে সাধারন লোকজন,ক্রেতাসহ স্থানীয় ও দুরপাল্লার যানবাহন চলাচলে কষ্টসাধ্য এবং জন দূর্ভোগ চরমে উঠেছে। গ্রামাঞ্চলের অসংখ্য পালিত পশু এ হাটে এনেছে বিক্রেতা। ক্রেতাদের ঢল নেমেছে। তবে সদর রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল গরু বাজার পরিদর্শন করেন। এসময় দলীয় নেতাকর্মীরা অংশ নেন। কক্সবাজার প্রতিদিনের এই প্রতিবেদক পশু বাজার দেখতে গেলে মহাসড়ক দখল করে গরু বাজারসহ লোকজন যাতাযাতে নিদারুন কষ্ট পাওয়ার চিত্র চোখে পড়ে।
অন্যদিকে পোকখালীর মুসলিম বাজারে জমে উঠেছে গরুর হাট। বিভিন্ন গ্রামগঞ্জে থেকে পাইকারেরা গরু নিয়ে আসছে।
নিরাপত্তার দায়িত্বে রয়েছে অসংখ্য স্বেচ্ছাসেবক। এমনকি ক্রেতারা তাদের পছন্দ মোতাবেক গরু মহিষে কিনছেন।অনেকে আবার শেষ বাজারে কেনার অপেক্ষায় প্রহর গুনছে। তবে অনেকে পশুর ছড়া দাম নিয়ে ক্ষোভও প্রকাশ করছে।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]