চকরিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

0
27

চকরিয়া সংবাদদাতা:

চকরিয়া উপজেলার ডুলাহাজারায় পানিতে পড়ে মোঃ হাসান (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় পূর্ব মাইজপাড়া গ্রামের মোঃ মুরাদের ছেলে ও মরহুম ডাঃ হাবিব উল্লাহর নাতি।
শুক্রবার (৯ আগষ্ট) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, মুরাদের বাড়ির পাশে দিয়ে ডুলাহাজারা বগাছড়ি খালের সাথে বার্ষায় জমে থাকা পানি নিষ্কাশনে একটি পাইপ রয়েছে। ঘটনার দিন সকালে লোকচক্ষুর অন্তরালে শিশু হাসান পানির স্রোতে পড়ে ওই পাইপের সাথে আটকে যায়। পরে পথচারীরা শিশুটিকে দেখতে পেয়ে এলাকার লোকজনকে খবর দেয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন পূর্ব মাইজপাড়া গ্রামে পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

আগেকক্সবাজারে আদিবাসী দিবস পালিত
পরেকোচিং করতে ঢাকায় এসে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু