প্রেস বিজ্ঞপ্তি
এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ঘোষিত “পরিস্কার -পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম” বাস্তবায়ন করেছে রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমী। ৮ আগষ্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় একাডেমীর শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, পরিচালক ও আলোর দিশারী যুব পরিষদ লম্বরীপাড়ার সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। সচেতনতামূলক এ কর্মসূচিতে আলোর দিশারী যুব পরিষদের সহ-সভাপতি সলিম উল্লাহ, সাধারণ সম্পাদক নবী হোসাইন ( এ কে একে খাঁন), অর্থ সম্পাদক হোসাইন মোহাম্মদ (জনি), প্রচার সম্পাদক নুরুল হুদা, নির্বাহী সদস্য মোবারক হোসেন ( জিসান) সহ নেতৃবৃন্দও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করেন। এছাড়াও একাডেমির শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, শিক্ষক মাওলানা আব্দুর রহমান, হাফেজ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন। এসময় সকলে মিলে শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠ পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানে শামিল হন। সেই সাথে স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন। বক্তৃতায় মহানবী হজরত মুহাম্মদ স. এর হাদীস এর উদ্ধৃতি দিয়ে পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।” তাই সবসময় বাড়ি-ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার -পরিচ্ছন্ন রাখা ঈমানী বৈশিষ্ট্য ও মানবিক দায়িত্ব। এতে করেই স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত হবে।













