পবিত্র ঈদুল আজহা ২০১৯ উপলক্ষে কক্সবাজার-রামুবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ হল আনন্দ খুশি আর শান্তি সম্প্রীতির উৎসব। ঈদ সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায়। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন। তিনি ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশা করে সকলকে ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ও সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।













