কক্সবাজার খবর রির্পোট
কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে ভাটার জোয়ারে গভীর সমুদ্রে ভেসে গেছে দুই শিক্ষার্থী। ১০ আগস্ট শনিবার সকাল আনুমানিক ১১টায় সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে।
ভেসে যাওয়া শিক্ষার্থীর একজন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অব ইচ্ঞিনিয়ারিং এন্ড টেকনোলজি(রুয়েট)এর কম্পিউটার সাইন্স এন্ড ইচ্ঞিনিয়ারিং বিষয়ের ১৭তম ব্যাচের ছাত্র আরিফুল ইসলাম তার বাড়ি কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ারছড়া ,হাসেমিয়া কামিল মাদ্রাসার সামনে। অপর জন হচ্ছে শহরের ঘোনার পাড়া এলাকার রফিক আহমেদ । বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাখন চন্দ্র সুত্র ধর নিশ্চিত করেছে। মাখন চন্দ্র সুত্র ধর জানান, দু জন কে মুর্মুষ অবস্থায় উদ্ধার করা হয়েছে।তাদের অবস্থা এখন স্বাভাবিক । নিখোঁজ দুজনকে লাইফ র্গাড় টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন তাদের উদ্বারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।












