রামুতে গরুর বাজারে ক্রেতাদের ভিড় ॥ দাম চড়া

0
94

 

আহমেদ ইমতিয়াজ আনান,রামু

আসন্ন ঈদুল আযহা কোরবানী উপলক্ষে রামুতে গরুর বাজারে ক্রেতা সাধারনের ভিড় লক্ষ করা যাচ্ছে।দক্ষিন চট্রলার প্রাচীনতম বাজার রামু ফকিরা বাজারে গতকাল সকাল থেকে গরুর ব্যবসায়ীরা ও বিভিন্ন এলাকা থেকে গরুর মালিকরা বাজারে গরুর আনতে শুরু করে। সরজমিনে পরিদর্শনে জানা যায়, বাজারে বিভিন্ন এলাকা থেকে ক্রেতার সমাগম হলেও এ বছর গরুর দাম চড়া হওয়ায় নিুমধ্যবিত্ত শ্রেনীর ক্রেতাদের গরু ক্রয়ে হিমশিম খেতে হচ্ছে, বেশিরভাগ ক্রেতা গরুর ক্রয় না করে ফিরে যায়। এতে করে গরুর ব্যবসায়ীরদের মাঝেও বিরাজ করছে এক ধরনের সংর্কীনতা।
গরুর ক্রেতা আবুল কাশেম জানান, বড় গরুর চেয়ে ছোট গরুর দাম বেশি হওয়ায় নিুমধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অন্যদিকে বাজারে ভিড় লক্ষ করা গেলেও বেচাকেনা বেশি না হওয়ায় খুশি হতে পারেনি গরুর ব্যবসায়ী ও ইজারাদাররা। এদিকে গরুর বাজারে ঢুকতেই লক্ষ করা যাচ্ছে অসংখ্য দালাল টাউট বাটপারদের এসব দালালরা দুর দূরান্ত থেকে আগত সাধারন ক্রেতাদের ভুলিয়ে সর্বশান্ত করছে বলে ও সুত্রে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রামুর সর্বস্থরের জনসাধারন বাজারে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

আগেকক্সবাজার সৈকতে গোসল করতে গিয়ে সমুদ্রে ভেসে গেছে ২ শিক্ষার্থী
পরেঈদগাঁওতে বনার্ঢ্য পরিবেশে জন্মাষ্টমী উদযাপন ২৩ আগষ্ট