কক্সবাজার খবর ডেস্কঃ
মেরিন ড্রাইভ সড়কে রেজুখাল সংলগ্ন যৌথ চেক পোস্টে বিজিবির সদস্যরা কক্সবাজারগামী একটি সিএনজি গাড়ি তল্লাশী চালিয়ে দুইজন নারী ইয়াবা কারবারী সহ ৯হাজার তিন শত আশি পিস ইয়াবা উদ্ধার করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় তাদেরকে আটক করে বিজিবি।
আটককৃত এজজন কুমিল্লা জেলার ব্রাক্ষ্মন পাড়া এলাকার আব্দুল বারেকের মেয়ে সেলিনা আক্তার (১৮) ও খাগড়াছড়ি জেলার দিঘীনাল থানার হেডম্যান পাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (১৯)।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটলিয়ন অতিরিক্ত পরিচালক মো: আনোয়ার হোসেন মজুমদার।













