সংবাদ বিজ্ঞপ্তি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
তিনি বলেছেন, ‘কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। তিনি সবার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি জুলুম ও শৃঙ্খলমুক্ত বাংলাদেশ কামনা করেন।













