[post_category_links]

আজ দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা

[post_sub_title]
[post_reporter_with_date]

কক্সবাজার খবর ডেস্কঃ

দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে আজ রোববার পবিত্র ঈদুল আজহা। সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ ঈদুল আজহা উদযাপন করবেন ।

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সুফি সাধক হজরত মাওলানা মোখলেছুর রহমান (রাঃ) দীর্ঘ ২০০ বছর আগে এ নিয়মের প্রবর্তন করেন। তার মুরিদান সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর আগে থেকে সৌদি আরবের সময়ানুযায়ী এক দিন আগে থেকে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন।

মির্জাখীল দরবার শরিফের অনুসারী সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা; লোহাগাড়া উপজেলার কলাউজান,বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি ; বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা; আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া; বাঁশখালীর কালিপুর; পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়াসহ অর্ধশতাধিক গ্রামের দুই লাখের বেশি মানুষ ঈদুল আজহা উদযাপন করবেন। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফে ঈদের নামাজের ইমামতি করবেন ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান।

মির্জাখীল দরবার শরীফ পরিচালনা কমিটির সচিব মাষ্টার বজলুর রহমান চৌধুরী জানান, ‘যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি, তাই আমরা সে অনুযায়ী রোজা ও ঈদসহ অন্যান্য অনুষ্ঠান পালন করে আসছি। এবারো সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদুল আযহা পালিত হবে। সকাল ১০টায় দরবার শরীফ ময়দানে ঈদুল আজহা’র জামাত অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন এলাকা দরবারের অনুসারীরা ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে এখানে এসে পৌঁছেছেন।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]