ছাত্রলীগের প্রশংসায় সাধারণ মানুষ, মারুফ আদনানের নেতৃত্বে বর্জ্য অপসারণ ………

0
88

কক্সবাজার খবর ডট কম

পর্যটন শহর কক্সবাজারকে দুর্গন্ধমুক্ত রাখতে কোরবানি পশুর বর্জ্য পরিষ্কার করলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে ১১ আগস্ট কক্সবাজার শহরের নুরপাড়া, পেশকারপাড়া, পানবাজার সড়ক, এন্ডারশন রোড় এবং বাজারঘাটাসহ বিভিন্ন স্থানে এ পরিষ্কার অভিযান পরিচালনা করেন ছাত্রলীগ নেতারা।

ছাত্রলীগের বর্জ্য অপসরাণের কাজে যোগ দেন স্থানীয় ব্যবসায়ীরাও। তারা ছাত্রলীগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সাথে ছাত্রলীগের এ মহৎ কাজের প্রশংসা করলেন তারা।

স্থানীয় ব্যবসায়ী রফিক উল্লাহ জানান, ছাত্রলীগ বর্জ্য অপসারণ কাজটি করেছে বলে, অনেকে তাদের দেখানো পথে হেঁটেছে। ফলে কক্সবাজার শহরটি দ্রুত বর্জ্যমুক্ত হয়েছে। অথচ অতীতে কোরবানি ঈদের সময় দুর্গন্ধের কারণে ব্যবসা করা কঠিন হয়ে যেতো।

জেলা ছাত্রলীগ নেতা মারুফ বলেন, ছাত্রলীগ বরাবরই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে আসছে। আমাদের কাজটি ছাত্রলীগের ধারাবাহিকতা। আমরা মনে করি প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে সমাজ আপনা আপনি সুন্দর হয়ে উঠবে। তাই আমরা শুধু পরিষ্কার করে থেমে থাকি নি। শহরের বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণের জন্য স্থানীয়দের উদ্ভুদ্ধ করেছি।

কক্সবাজার শহরের নুরপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ছাত্রলীগ নেতারা কেউ ব্লিচিং পাউডার ছিটাচ্ছেন, কেউ বর্জ্য তুলছেন কেউবা আবার পানি দিয়ে রক্ত পরিষ্কার করছেন।

এ সময় পথচারি এবং ব্যবসায়ীরা ছাত্রলীগের এ কর্মকান্ড অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ইসমাইল সাজ্জাদ, হারুনর রশিদ মিথুন, যুগ্ন-সাধারণ সম্পাদক রুবাইছুর রহমান, উপ-আইন সম্পাদক আবুল কাশেম আবু, শহর ছাত্রলীগের উপ-আইন সম্পাদক ওয়াসিম সিকদার, ফয়সাল, জিয়া উদ্দান, আরিফ, মারুফ, সাফসান সাজ্জাদ, নহিদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুন হক মনির। কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ, ৩ ও ৪ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোঃ সাকিল, সম্রাট, আবু নাসির, সাকিল, শাহেদ হক, জাহেদ, আবুল কালাম, রহিম, ইমরান, সোহান, রাহাত, অয়ন।

আগেবঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ ও বিশ্ব বাস্তবতা
পরেপেকুয়ায় মহিলাকে ছুরিকাঘাত