প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার জেলা। পাহাড়, পর্বত, ঝারনাসহ বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য দিয়ে ঘেরা এই জেলাটি। এই জেলার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নে অবস্থিত পাথুরে বীচ খ্যাত ইনানী সমুদ্র সৈকত।
হিমছড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে ইনানী সমুদ্র সৈকত। ভাটার সময় ইনানী সমুদ্র সৈকতে সেন্টমার্টিনের মত প্রবাল পাথরের দেখা মিলে। এখানে কক্সবাজারের মত সাগর এত উত্তাল থাকে না আর এই শান্ত সাগরই পর্যটকদের আরো বেশী বিমোহিত করে। সাধারণত বিকেল বেলায় ইনানী সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময়। বিকেল বেলায় পর্যটক তুলনামূলক কম থাকে আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাতছাড়া করা পরবর্তীতে আপনার আফসুসের কারণ হতে পারে। এছাড়া টেকনাফ গামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানী বীচে যাবার সময় হিমছড়ির পাহাড় সমুদ্র তীরের সাম্পান, নারিকেল ও ঝাউবন গাছের সারি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবে।
কিভাবে যাবেন ?
কক্সবাজার কলাতলী মোড় হতে লোকাল জিপে গেলে যাওয়া-আসার ভাড়া ১৮০ থেকে ২০০ টাকা। রিজার্ভ জিপে ১৮০০ থেকে ২৫০০ টাকা। একটি জিপে ১০-১৫জন বসা সম্ভব। এছাড়া সিএনজি চালিত আটো রিক্সাও পাওয়া যায়, রিজার্ভ নিলে ভাড়া পড়বে ৪০০ টাকার মত।
কোথায় থাকবেন ?
ইনানী বিচের আশেপাশে কিছু হোটল ও রিসোর্ট আছে। তার মধ্যে রয়েল টিউলিপ, সী পার্ল রিসোর্ট, ইনানী রয়াল রিসোর্ট, লা বেল্যা রিসোর্ট উল্লেখযোগ্য। আপনি যদি আপনার পরিবার নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চান আনায়াসেই ইনানী বীচ থেকে ঘুরে আসা যায় তাই চাইলে ইনানীতে থাকা খাওয়া ও নিরাপত্তার বিষয়ে কোন সমস্যা নেই। ইনানীতে খাবার জন্য বিভিন্ন মানের রেস্তোরাঁ রয়েছে।
ইনানী সমুদ্র সৈকত ভ্রমণ টিপস
- অফসিজন গেলে বা ছুটির দিন গুলো পরিহার করে ভ্রমণে গেলে খরচ কম হবে।
- কম দামে হোটেলে থাকার জন্যে বিচ থেকে দূরে লাবনী পয়েন্টের হোটেল গুলোতে থাকতে পারেন।
- যাতায়াত বা খাওয়া দাওয়ার জন্যে সবকিছুতেই ভালো করে দরদাম করে নিবেন।
- চেষ্টা করুন বিকেলের সময়টা ইনানী বিচে কাটানোর।
- হাতে সময় নিয়ে বের হন, মেরিন ড্রাইভ ও হিমছড়িতে চাইলে কিছু সময় ব্যয় করতে পারেন।
- সিজনে (ডিসেম্বর-মার্চ) সরকারি ছুটির দিন ব্যাতিত দিন গুলোতে গেলে আগে থেকে হোটেল বুক করার প্রয়োজন হবে না।
- রিক্সাওয়ালা ও ইজিবাইক চলকরা দালাল হোটেল রুম ঠিক করে দেবার জন্যে বলতে পারে, তাদের পরিহার করুন।
- বিচে নামার সময় সতর্ক থাকুন, জোয়ার ভাটার সময় দেখে নিন।












