বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু

0
25

 

কক্সবাজার খবর ডেস্কঃ

নগরীর হালিশহরে আফসানা জাহান তাসমি (১৬) নামে এক স্কুল ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৪ আগস্ট) সকালে পশ্চিম রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা জাহান তাসমি হালিশহর গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে পশ্চিম রামপুরা মকবুল আহমেদ বাড়ি এলাকার হাবিবুর রহমানের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, বাড়ির উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফসানা জাহান তাসমি আহত হয়। আহত অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগেকাউয়ারখোপ আল-ফালাহ্ ইসলামী সোসাইটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
পরেকিশোর গ্যাংয়ের অভিযোগে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আটক