কিশোর গ্যাংয়ের অভিযোগে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আটক

0
43

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়ার অভিযোগে কক্সবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রায়হান সিদ্দিকীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম শহরের ঘোনার পাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটক রায়হান ওই এলাকার রহিম ড্রাইভারের ছেলে।
সদর থানা পুলিশের দাবি, রায়হান চিহ্নিত কিশোর গ্যাংয়ের সক্রিয় লিডার। শহরের শীর্ষ সন্ত্রাসী নিকেলের সেকেন্ড-ইন-কমান্ড রায়হান। বর্তমানে নিকেল পলাতক রয়েছে। গোয়েন্দা সংস্থার রির্পোটের উপর ভিত্তি করে তাকে রাতে থানায় নিয়ে আসা হয়েছে।
এদিকে রায়হানকে আটকের প্রতিবাদে বুধবার (১৪ আগস্ট) বিকেলে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম ও পৌরসভার প্যানেল মেয়র ২ কাউন্সিলর হেলাল উদ্দিন কবির।
রায়হানকে আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, রায়হান শহরে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত-এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বিষয়টি পুলিশের উর্ধ্বতন পক্ষকে অবগত করা হয়েছে। এ বিষয়ে এখনো যাচাই-বাছাই চলছে।সুত্রঃকক্সবাজার টাইম

আগেবিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু
পরে৪০ হাজার টাকার জন্য স্ত্রীকে কেটে টুকরা করল স্বামী