কক্সবাজার খবর ডেস্কঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শোক র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শোক র্যালিতে উপস্থিত ছিলেন- কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, টুরিস্ট পুলিশের এসপি মোঃ জিল্লুর রহমান, , জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি,জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম,আবু হেনা মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা প্রমুখ
এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন সংস্থাসহ জেলার বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান র্যালীতে অংশগ্রহণ করেন।