রামুতে সামাজিক সংগঠন মিছিলের জাতীয় শোক দিবস পালন

0
68

প্রেস বিজ্ঞপ্তিঃ

রামুতে সামাজিক সংগঠন মিছিল রামু উপজেলার উদ্যোগে  যথাযোগ্য মর্যাদায় জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টায়  উপজেলা শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং সন্ধ্যায় উপজেলা শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মিছিল রামু উপজেলার সভাপতি “লিমন বড়ুয়া” সাধারণ সম্পাদক “প্রীয়ম বড়ুয়া রক্তিম” রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক “সুমথ বড়ুয়া”  শুভ, গালিভ, তোহা ,শোয়েভ, তানবীর, বিপ্লব প্রমুখ।
নেতৃবৃন্দরা  জানান “বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে একটি স্ব-র্নিভর দেশ গঠনে  তরুণ প্রজন্মকে উজ্জীবীত  করাই তাদের মুখ্য উদ্দেশ্য “।

আগেকক্সবাজারে সন্ত্রাসী হাবিব উল্লাহ’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার
পরেযশোরে ক্যাম্পে অস্ত্র ঠেকিয়ে আনসার সদস্যের আত্মহত্যা