এম আবুহেনা সাগর,ঈদগাঁও
রামুর পাহাড়ী জনপদ ঈদগড়ের বৌঘাট আর আলিক্ষং সড়কটি বর্তমানে মরন ফাঁদে পরিনত হয়ে পড়েছে। দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েন চলাচলরত অসংখ্য লোকজন। সড়ক দিয়ে যাতায়াত করা মহা কষ্টসাধ্য হয়ে পড়েছে।নিদারুন কষ্ট পাচ্ছে শিক্ষার্থী,মুসল্লী,ব্যবসায়ীরা। দীর্ঘকাল ধরে সড়কটি অভিভাবকহীন অবস্থায় পড়ে থাকায় এলাকার সর্বশ্রনী পেশার লোক জনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এমনকি চলতি বর্ষামৌসুমে বৃষ্টির পানির কারনে কাদায় ভরপুর থাকে একমাত্র চলাচল রাস্তাটি। যানবাহন চলাচলতো দূরের কথা লোকজন চলা চলে চরম দুর্ভোগ আর দূর্গতিতে পড়ছে। যোগা
যোগের সুবিধার্থে অযোগ্য সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করে এলাকার মানুষরা।













