[post_category_links]

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ, রামু শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

[post_sub_title]
[post_reporter_with_date]

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ, রামু উপজেলা শাখা (গভ: রেজি: নং -বি-২০৯১) নানা কর্মসূচীর মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। ১৫ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় রামু বাইপাস চত্ত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ, কক্সবাজার জেলা শাখার সভাপতি সুলতান আহমদ। প্রধান আলোচক ছিলেন রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ, রামু উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুশান্ত পাল বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ সিকদার ও সংগঠনের জেলা দপ্তর সম্পাদক আবদুর রহিম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক আল মাহমুদ ভূট্টো, সংগঠনের রামু উপজেলা কমিটির সহ-সভাপতি জামাল হোসেন, রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন, আইন বিষয়ক সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য, ড্রাইভার,হেলপারসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট আততায়ীদের হাতে স্বপরিবারে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের মাগফেরাত কামনা করা হয় এবং জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করা হয়। সড়ক পরিবহন শ্রমিকদেরসেবামূলক মনোভাব নিয়ে দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার আহবান জানিয়ে বক্তারা শ্রমিকবান্ধব নেতা কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের পাশে থেকে শ্রমিকদের অধিকার আদায়সহ কক্সবাজারের শ্রমিক কল্যানে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে ছিল কালো ব্যাজধারণ ও বঙ্গবন্ধুর ভাষন প্রচার।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]