ইসলামপুরে যাত্রীবাহী বাস উল্টে হেল্পার নিহত

0
22

 

সেলিম উদ্দীন,ঈদগাঁহঃ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁহ ইসলামপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে লোকমান হাকিম নামের এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরো ১০/১২ জন যাত্রী কমবেশী আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহত লোকমান হাকিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের আবদু ছোবহানের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসটি খাদ থেকে তুলে হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। জুমাবার ১৬ আগস্ট বেলা পৌনে ২,টার সময় এ ঘটনাটি ঘটেছে সদরের ইসলামপুর ইউনিয়নের পুর্ব নাপিতখালী পুরাতন ডুলা ফকির রাস্তার মাথার সাইনবোর্ড এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা বান্দরবানমুখি যাত্রীবাহী বাস পূরবী যার নং (চট্র মেট্রো ব-০২-০০২৫) বর্ণিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক টমটমকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের নিচে আটকা পড়ে হেলপার লোকমান ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল ফায়ারম্যান এসে অপরাপর যাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তবে মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ জসিম উদ্দিন জানিয়েছেন,যান্ত্রিকক্রুটি পূর্ণ হয়ে বাসটি খাদে পড়ে গেছে। যাত্রীরা তেমন আহত হয়নি। নিহত লোকমান হাকিমকে পরিবারের মাঝে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাসটি তাদের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

আগেগর্জনিয়ায় সড়ক সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের পথে পথে মানববন্ধন
পরেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ৮