হাসান তারেক মুকিম,রামু
২য় বারের মত উপজেলা চেয়াম্যান নির্বাচিত হওয়ায় সোহেল সরওয়ার কাজলকে সংবর্ধনা প্রদান ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করেন রামু রাজারকুল ইউনিয়নের জনসাধারন। ১৬ আগস্ট সন্ধ্যায় পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক মেম্বার ও রামু উপজেলা আওয়ামীলীগের নেতা ফরিদুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা ও পূর্নমিলনী অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি সোহেল সরওয়ার কাজল বলেন, গতবার আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন বলেই অফিসেরচর-পূর্বরাজাকুল (আতিক্ষ্যানির) সেঁতু আমি করতে সক্ষম হয়েছিলাম। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দিতে পারেননি আমি সবার জনপ্রতিনিধি। অনেক আশা আকাংখা নিয়ে এলাকার মানুষ আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। এলাকার মানুষের কাঙ্গিত আশার প্রতিফলন ঘটাতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিযে যাবেন এবং এলাকাভিত্তিক কমিটির মাধ্যমে সমহারে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন রামুতে সুশৃংখল পরিবেশের মাধ্যমে আগামী দিনে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালিত হবে। কোন হুমকি ধমকি দিয়ে আমাদের পদচারনাকে বাধাগ্রস্থ করার অপপ্রয়াস করা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্ছারন করেন। তিনি মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০৪১ প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করে রামু উপজেলা পরিষদকে একটি মড়েল উপজেলায় রূপান্তর করতে মনস্তাত্ত্বিক দ্বন্ধ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। ফতেখাঁরকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল আমিন মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হানিফ বিন নজির, সহ সভাপতি নুরুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রাজারকুল ইউনিয়নের সভাপতি তারেক সওয়ার, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল সোহেল, লিটন বড়ুয়া মেম্বার, ফতেখারঁকুল ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক আবদুল মালেক সিকদার, সাংগঠনিক সম্পাদক আকতার কামাল, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক সালামত উল্লাহ , জিয়া উদ্দীন বাবু প্রমুখ।













