কক্সবাজার থেকে ঢাকা নেওয়ার পথে ইয়াবাসহ ট্রাক ড্রাইভার আটক

0
110

কক্সবাজার খবর ডেস্কঃ

ট্রাক চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা করার অভিযোগে মো. মশিউর রহমান লিটন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার কাছ থেকে ২৬ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকও জব্দ করা হয়।

আটক মশিউর পটুয়াখালীর গলাচিপা থানার চরশিবা এলাকার সেলিম গাজীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সে ট্রাক চালানোর আড়ালে মূলত কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করত। ড্রাইভিং সিটের বাম পাশে সুকৌশলে এসব ইয়াবাগুলো বিক্রির জন্য কক্সবাজার থেকে নিয়ে আসছিল সে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেকক্সবাজারের নির্মিত হবে সবথেকে আধুনিক গভীর সমুদ্রে বন্দর
পরেডিসি ও অর্থমন্ত্রীর নামে মোবাইলে টাকা চাওয়া হচ্ছে : সতর্ক থাকতে অনুরোধ