
কক্সবাজার খবর রিপোর্টঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রামু উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। ১৭ আগস্ট শনিবার সন্ধ্যায় ঢাকা ধানমন্ডি ৩ এ বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয়ে রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সামশুল আলম মন্ডল, রামু উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও রামু উপজেলা ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শোক দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক নুরুল হক চৌধুরী।
সৌজন্য সাক্ষাতকালে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ,সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি সংগঠনকে শক্তিশালী করার জন্য নেতৃবৃন্দদের নিদের্শ প্রদান করেন। এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।













