প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রভাবশালী সদস্য, রামু উপজেলা ছাত্রলীগের মরণোত্তর সভাপতি মরহুম হোছাইন মাহমুদ রিফাতের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট শনিবার সকাল ১১টায় কলঘর জামে মসজিদে রামু উপজেলা ছাত্রলীগ নেতা্ ইমরানুল হক রিদুয়ানের নেতৃত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম হিমু, ছাত্রলীগ নেতা মোঃ হাবিব, মোঃ জিহাদ,ছৈয়দ নুর, মোঃ বাবুলসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।













