হাসান তারেক মুকিম,রামু
কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসুস্হ নুরুল আমিন কোম্পানীর শয্যা পাশে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানবৃন্দ। ১৭ আগস্ট সন্ধ্যায় কলাতলী বাসভবনে গিয়ে অসুস্থ চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী ও তার পরিবারবর্গের খোজ খবর নেন সাবেক চেয়ারম্যানবৃন্দরা । চেয়াম্যানবৃন্দের মাঝে রামু উপজেলা পরিষদের সাবেক পুরুষ ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোং, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা, রশিদ নগর ইউপি চেয়ারম্যান আবদুল করিম সও, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, চাকমারকুল ইউপি চেয়ারম্যান মুফিদুল ইসলাম,খুনিয়া পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল মাবুদ। উল্লেখ্য যে নুরুল আমিন কোম্পানী দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছেন । আগামী ১৯ আগস্ট উন্নত সিকিৎসার জন্য ইন্ডিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে।













