মোবাইল ফোন নিয়ে ঝগড়া, বন্ধুর হাতে বন্ধু খুন

0
60
কক্সবাজার খবর ডেস্কঃ
ঢাকার কেরানীগঞ্জে মোবাইল ফোন নিয়ে ঝগড়ার জেড় ধরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। বুধবার (১৪আগস্ট) বিকেল ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আম বাগিচা খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান এ কথা জানান।নিহত যুককের নাম মো. রাজেশ (২০)। নিহত যুবকের বাবার নাম লাভলু বাবুর্চি। তার বাড়ি একই থানার আম বাগিচা এলাকায়। রাজেশ কালিগঞ্জ বড়ইতলার একটি ওয়ার্কশপে কাজ করত।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আম বাগিচা খালপাড় এলাকায় হাজী বজলু মিয়ার বাড়ির সামনে রাজেশ তার কয়েকজন বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিল। এসময় একটি মোবাইল ফোন নিয়ে তার বন্ধু পাপ্পুর সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রাজেশ ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পাপ্পুকে আঘাত করলে সে পাশের খালে পড়ে যায়। খাল থেকে উঠে পাপ্পু একটি ধারালো চাকু দিয়ে রাজেশের পেটে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এসময় রাজেশের সঙ্গে থাকা অন্য বন্ধুরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  পাপ্পু আমবাগিচা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে।

এই ঘটনায় নিহতের বাবা লাভলু বাবুর্চী রাত সাড়ে ৯টায় দিকে থানায় মামলা দায়ের করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, ‘আমরা আসামিকে দ্রুত গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

আগেঘুষ যে দেবে সেও অপরাধী : প্রধানমন্ত্রী
পরেচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট