চামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

0
31

কক্সবাজার খবর ডেস্কঃ

এবারের ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতনের তদন্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ রোববার (১৮ আগস্ট) এই রিট করা হয়।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

আবেদনে চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার নির্দেশনাও চাওয়া হয়েছে। এতে কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না- এ মর্মে রুল জারির প্রার্থনাও করা হয়েছে।

আইনজীবী মহিউদ্দিন হানিফ এই রিট দায়ের করেন।

আগেমোবাইল ফোন নিয়ে ঝগড়া, বন্ধুর হাতে বন্ধু খুন
পরেবাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৭ যাত্রী নিহত