ঈদগাঁওতে শ্রমিকলীগ সভাপতি ছোটন রাজার মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

0
50

 

এম আবুহেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন,সরকারী কলেজের ভিপি এবং বীরমুক্তিযোদ্বা এসটিএম রাজামিয়ার সহধর্মীনি ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি,সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন ছোটন রাজার মাতা মরহুমা রওশন আক্তার মুন্নির প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে ১৮ই আগষ্ট সকালে ইসলামাবাদস্থ পশ্চিম খোদাইবাড়ীস্থ বাড়ীতে সকালে খতমে কোরআন এবং দুপুরে এলাকার সাধারন মানুষ সহ দলীয় কর্মীদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এতে উপস্থিত ছিলেন,মরহুমার দেবর চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ,কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এম আবুহেনা সাগর,উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি এম রেজাউল করিম টিপু,ঈদগাহ কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন,ইসলামপুর শ্রমিকলীগ সভাপতি মান্নান, সাধারন সম্পাদক মুবিন,বার্বুচি শ্রমিকলীগ সভাপতি মনজুর আলম,সাধারন সম্পাদক এহেচান,সাংগঠনিক সম্পাদক জাহেদ,ছাত্রনেতা রুবেল,অটোরিকসা শ্রমিকলীগ সভাপতি আবুল কাসেম,সহ সভাপতি শামসুল আলমসহ অসংখ্য নেতাকর্মী।
আগেকাশ্মীরীদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবীতে ঈদগাঁওতে শান্তিপূর্ণ মানববন্ধন
পরেরামুতে ইউনিটি-৯৪ এর আত্মপ্রকাশ