মোঃসাইদুজ্জামান সাঈদঃ
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি নারিকেল বাগান বাজারের পাশ্বর্বতী আর দৌছড়ি নদী দক্ষিণ কুল এলাকার শত শত বসতবাড়ী চরম ঝুঁকিপূণ অবস্থায় রয়েছে। যেকোন মুহুর্তে নদীগর্ভে বিলীনের সম্ভবনা রয়েছে।
বৃষ্টিপাত হলে যেকোন সময় পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছেন বৃহৎ এলাকার জনগোষ্টি। এসব দেখার যেন কেউ না থাকায় হতাশ হয়ে পড়েছেন এলাকার অসহায় লোক জন। এলাকাবাসীর মতে,কবে হবে ভাঙ্গন এর সংস্কার এ অপেক্ষায় প্রহর গুনছে তারা। না হয় তাদেরকে পানির সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে। তবে দৌছড়ি ২নং ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান,দৌছড়ি নারিকেল বাগান রাস্তা ভেঙ্গে বিলীনের পথে, ১/২ শত বসতবাড়ীর সহশ্রাধিক লোকজন চরম আতংকে দিন যাপন করছে। দ্রুত সংস্কার না করলে বসতবাড়ী নদীর সাথে বিলীন হওয়ার আশংকা প্রকাশ করেন।
কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃনোমান জানিয়েছেন,দৌছড়ি নারিকেল খালের ভাঙ্গন অংশে চরম ঝুঁকিতে। সহশ্রাধিক বসতবাড়ীর প্রায় ৫/৬ হাজার মানুষ আতংকের পাশাপাশি ঝুঁকিতে। তিনি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।













