এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে ব্যাংকার ও মানবাধিকার কর্মীর বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। গতকাল সন্ধ্যা ৭টায় ঈদগাঁও ষ্টেশনস্থ গ্রামীন ব্যাংক সংলগ্ন রবি হাউজের পাশে শাহজাহানের ৬ তলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় ব্যাংকার,মানবাধিকার কর্মী এম রেজাউল করিম নোমানের বাসায় দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে চোরদল তালা ভেঙ্গে নগদ ৪৭ হাজার টাকা,স্বর্ণের কানের দুল সহ ব্যবহারের জিনিসপত্র নিয়ে যায়। নোমান
বাসায় এসে হতভম্ব হয়ে পড়ে। তাৎক্ষনিক তদন্ত কেন্দ্রের ইনচার্জকে বিষয়টি অবগত করা হয় বলে রেজাউল করিম জানিয়েছেন। বেশ কিছু দিন পূর্বে একই বিল্ডিংয়ের আরেক বাসার তালা ভাংচুর করে চোর সিন্ডিকেট দল। গত দুইমাস পূর্বে পাশ্বর্বতী বিল্ডিংয়ে গ্রামীন ব্যাংকের ম্যানে জার উজ্জল মজুমদারের তালা ভেঙ্গে চোরদল চুরি করেছে বলেও জানান। এমনকি প্রায় সময় চুরি আতংকে থাকেন বাসাবাড়ীতে থাকা লোক জন। কবে আতংক থেকে মুক্তি পাবে এ আশায় রয়েছেন ভাড়াটিয়ারা।













