প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার সিভিল সোসাইটি এনজিও ফোরামের উদ্যোগে স্থানীয় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ২শতাধিক নারী মানবিক কর্মীর উপস্থিতিতে ২০১৯ সালের প্রতিপাদ্য বিষয় “মানবিকতায় নারী” আলোকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সিভিল সোসাইটি এনজিও ফোরামের কো-চেয়ার ও পাল্স কক্সবাজার এর প্রধান নির্বাহী আবু মোরশেদ চৌধুরী’র সভাপতিত্বে কক্সবাজার সিভিল সোসাইটি এনজিও ফোরামের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও কোষ্ট ট্রাষ্ট কর্মকর্তা তাহরিমা আফরোজ টুম্পার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোহিঙ্গা শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম (এনডিসি)।
বিশেষ অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জিন্নাত শহীদ পিংকী, কক্সবাজার সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, সংরক্ষিত নারী কাউন্সিলর জাহেদা আকতার, ব্র্যাক হেড অফ অপারেশন খালেদ মোশারফ, মুক্তি কক্সবাজার’র প্রকল্প সমন্বয়কারী অশোক সরকার, পাল্স কক্সবাজার’র সহ-সভাপতি শামিম আক্তার, কোষ্ট ট্রাষ্ট টিম লিডার মকবুল আহমদ, এনজিও প্লাটফর্ম সমন্বয়কারী মুনমুন গুলশান, আই.এস.সি.জি এর জেন্ডার ও যোগাযোগ বিষয়ক কর্মকর্তা মেরি টুলিমুন্ড, হিরন ডেল ফাউন্ডেশন কর্মকর্তা ডায়ানা।
এছাড়াও স্থানীয় মুক্তি, ব্র্র্যাক, কোষ্ট ট্রাষ্ট, রিজদা, কারিতাস, হোপ ফাউন্ডেশন এবং একলাবসহ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন নারী কর্মীগণ তাদের মতামত, অভিজ্ঞতা এবং প্রতিবন্ধকতা সমূহ ব্যাক্ত করেন।













