কক্সবাজারে এসেছে মিয়ানমারের স্বাধীন তদন্ত কমিশনের অগ্রবর্তী দল

0
50

কক্সবাজার খবর ডেস্কঃ

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তথ্য সংগ্রহে মিয়ানমারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের অগ্রবর্তী দল এখন কক্সবাজারে।
সোমবার ( ১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌছাই। সেখান থেকে রয়েল টিউলিপে বিশ্রাম নেন। তারপর দুপুর একটার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ সুপার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, মিয়ানমারের গঠিত স্বাধীন তদন্ত কমিশনের সদস্যরা আগামি মাসে রোহিঙ্গাদের স্বাক্ষ্য গ্রহণ করবেন। এ সময় কি করা হবে, কি কি কাজ করবে এসব বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিনিধি দলটি সন্ধ্যায় ইউএনএইচসিআরের প্রতিনিধির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন।

উল্লেখ্য যে, রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ গঠন করেছে মিয়ানমার। ওই কমিশনের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে গত (শনিবার) বাংলাদেশে আসে।সুত্রঃকক্সবাজার টাইম

আগেআচারের বয়ামে ২৬ হাজার পিস ইয়াবাঃ আটক ১
পরেটেকনাফে ১০ মাদকসেবিকে সাজা দিলেন ভ্রাম্যমান আদালত