নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
“যৌবন যার,যুদ্বে যাওয়ার শ্রেষ্ট্র সময় তার” এই প্রবাদ বাক্যকে সামনে রেখে সদরের উপকূলীয় ইউনিয়ন পোকখালীতে আওয়ামীলীগের আগামী সম্মেলনে সভাপতি পদে লড়াই করার ইঙ্গিত দেন তিনি। আবার রাজনৈতিকভাবে মাঠ ছাড়তেও নারাজ। দীর্ঘদিন ধরে রাজপথের সৈনিক হয়ে মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন। এলাকা তে সুপরিচিত ব্যাক্তিও বটে। তিনি দেশের পাশা পাশি বিদেশেও রাজনীতিতে সক্রিয় ছিলেন। পোকখালীর মধ্যম ইছাখালীর বাসিন্দা প্রবাসী শাহাব বিন আমির। পোকখালী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্বে ছিলেন। সেই সময়ে তিনি প্রত্যান্ত পাড়া মহল্লায় যুব সংগঠন যুবলীগকে প্রতিষ্টিত করার লক্ষে কাজ করে ছিলেন। সদর উপজেলা যুবলীগ (বদি-তাজ মহল) কমিটির সক্রিয় সদস্য ছিলেন। সে সাথে টেকপাড়া-মধ্যম ইছাখালীতে তার হাতে গড়া শেখ রাসেল স্থৃতি সংসদের প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছে। তিনি বিদেশের মাটিতে বঙ্গবন্ধু পরিষদ,সরাইয়া শাখার সাংগঠনিক সম্পাদক, সরাইয়া সিটি বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক। রাজনৈতিকভাবে তিনি বসে থাকেনি। এদিকে সাহাব উদ্দিন পোকখালী ইউনিয়ন আ,লীগের আগামী দিনের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে প্রতিনিয়ত যোগা যোগ রক্ষা করে চলছে। আবার ওর্য়াড় ভিত্তিক সভাপতি/সম্পাদকের সাথে কৌশল বিনিময় অব্যাহত রেখেছেন। তৃনমুল থেকে রাজনৈতিক ভাবে মাঠে অবস্থান করছেন তিনি। তৃনমুল পর্যায়ের কর্মীদের মতে, তারুন্যে নির্ভর নেতৃত্বের প্রতি ঝুঁকছেন এবার তারা। কাজেকর্মে দুরন্ত পনা সৃষ্টি করতে পারবে এমন নেতা নিবার্চিত করা দরকার বলে মনে করেন।
প্রবাসী সাহাব উদ্দিন মুঠোফোনে এ প্রতিবেদক কে জানান, ইউনিয়ন আওয়ামীলীগের আগামী সম্মেলনে ডজনাধিক সভাপতি পদপ্রার্থী হলেও তবুও লড়ে যাওয়ার ঘোষনা দেন তিনি।













