কুতুবিদয়ায় কার্প পোনামাছ অবমুক্ত করলেন এসিল্যান্ড

0
13

নজরুল ইসলাম,কুতুবদিয়া

: কুতুবিদয়ায় কার্প জাতীয় পেনামাছ বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে কুতুবদিয়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কুতুবদিয়া উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অবমুক্তির মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসিল্যান্ড সুপ্রভাত চাকমা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতব্বর ও সাধারণ সম্পাদক আলী আকবর ডেইল ইউপি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বি.কম, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা ও মৎস্য প্রতিনিধি (লিফ) মহীউদ্দীন কুুতুবী প্রমূখ।

জানাযায়, এদিন কুতুবদিয়া মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কুতুবদিয়া উপজেলার ছয় ইউনিয়নের ৩৮ টি বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে অবমুক্ত করার জন্য দুইশ কেজি কার্প জাতীয় পোনামাছ বিতরণ করা হয়।

আগেউখিয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ৪০ হাজার ইয়াবা উদ্ধার
পরেবস্তাভর্তি টাকা, এবার গ্রেপ্তার হিসাবরক্ষণ কর্মকর্তা