জাহাঙ্গীর আলম কাজলঃ
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে ২১আগষ্ট পালিত হয়েছে। ২০০৪ সালের ২১শে আগষ্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা। যে হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়। এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভী রহমান অন্যতম, যিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী হামলায় নিহতদের আত্নার মাগফিরাত কামনায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন গত ২১ আগষ্ট বুধবার ( ২১ অাগষ্ট) বিকেলে উপজেলা প্রশাসনের জাগ্রত বাংলাদেশ চত্বরে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো ইমরান মেম্বারের সঞ্চালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ যুগ্ন-সম্পাদক ডা:সিরাজুল হক,আওয়ামীলীগ নেতা মো হোছাইন,শ্রমিকলীগ সভাপতি মো,জহির উদ্দীন,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো,আব্দু সাত্তার,কৃষকলীগ সভাপতি মোস্তাফা কামাল লালু,যুবলীগ সাধারণ সম্পাদক আলী হোসেন,সদর ইউনিয়ন যুবলীগ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী খাইরু,উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু,ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম,এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ইরফান মাহাবুব রায়হান,সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমূখ













