ঈদগাঁওতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

0
35

মিজবাহ উদ্দিন, ঈদগাঁও

ঈদগাঁওতে সৌদিয়া বাসের ধাক্কায় নুর আহাম্মদ (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘাতক বাস (চট্রগ্রাম ব ১১-০১৪৩) হাইওয়ে পুলিশ জব্দ করেছে। বুধবার বিকাল সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দক্ষিণ মেহেরঘোনার চাঁন্দেরঘোনা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশ বলেন, সৌদিয়া বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সাথে সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগেইমরান খানের সঙ্গে দেখা করতে চান বিল গেটস
পরেঈদগাঁহ-চৌফলদন্ডীতে পুলিশের উপর হামলা, ইয়াবা ব্যবসায়ী ছিনতাই, আহত-২