সদর প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ,কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি কাজী তানজিদ পাশা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছে।
একাধিক সূত্রে ঘটনার বিবরণে জানা যায়-বৃহস্পতিবার বিকাল ৫টায় সাংগঠনিক কাজে শহরে আসার পথে খুরুশকূল তেতৈয়াস্থ এলাকায় এসে পৌঁছলে পূর্ব থেকে ওতপেতে থাকা সংঘবদ্ধ সন্ত্রাসীরা তার উপর সশস্ত্র হামলা চালায়।হামলায় তানজিদ মারাত্মক আহত হয়।
আহত তানজিদকে এলাকার লোকজন তাকে উদ্ধার করে
জেলা সদর হাসপাতালে ভর্তি করে।আহতের পারিবারিক সূত্রে জানা যায়-ঘটনার প্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে।
তার উপর সন্ত্রাসী হামলার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভীড় জমায় এবং তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। তার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক শাস্তি দাবী করেছেন-সাবেক ছাত্রনেতা-মির্জা ওবাইদ রুমেল,জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয়,সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।সুত্রঃমুক্তমুখ













