পেকুয়ায় প্রবাসী স্বামীর সাথে মোবাইলে ঝগড়া করে আত্মহত্যা

0
35

মো: ফারুক,পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় মোবাইলে সৌদি প্রবাসী স্বামীর সাথে ঝগড়ার জের ধরে গলায় ফাঁস লাগিয়ে তিন সন্তানের জননী রোজিনা আক্তার (২৮) আত্মহত্যা করেছে।

নিহত গৃহবধু রাজাখালী ইউনিয়নের মিয়ার পাড়া এলাকার আবদুল মোনাফের মেয়ে ও ছড়ি পাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে সৌদি প্রবাসী মো: ফরিদ প্রকাশ উলামিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর বাড়িতে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মরদেহ উদ্ধার করার জন্য নিহতের বাড়িতে অবস্থান করছেন।

রাজাখালী ইউপি’র চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, এলাকাবাসী ও নিহত গৃহবধুর পরিবার সূত্রে জানতে পারি গত বুধবার সৌদি প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া হয়। এর রাগে ক্ষোভে সে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘরের চালের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।কক্সবাংলা

আগেমহেশখালীতে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন এসিল্যান্ড
পরে৫ হাজার রোগিকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেবে কক্সবাজার জেলা আওয়ামীলীগ