মরিচ্যা যৌথ চেকপোষ্টে ইয়াবা সহ যুবক আটক

0
41

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে ৮ হাজার ইয়াবা সহ মিজানুর রহমান (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াই টায় এ অভিযান চালানো হয়।
।আটক মাদক কারবারী মিজানুর রহমান টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেধা এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে। সে পরিবহণ শ্রমিক পেশার আড়ালে মূলত ইয়াবা ব্যবসা করত বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান,এব্যাপারে মামলা করে আটককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

আগে৫ হাজার রোগিকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেবে কক্সবাজার জেলা আওয়ামীলীগ
পরেমুক্তি এনজিও’র সভাপতি শিবুলালকে গ্রেফতার দাবি