এম আবুহেনা সাগর, ঈদগাঁও
ঈদগাঁও-চৌফলদন্ডী-ফরাজীপাড়া টমটম চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ( রেজী নং – ২১ ১১) এর কার্যকরী পরিষদের উৎসবমুখর নিবার্চন ৩০শে আগষ্ট অনুষ্টিত হতে যাচ্ছে। এই নিবার্চনকে সামনে রেখে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। তবে তিন পদে প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বিনা ভোটে নিবার্চিত হয় সহ সভাপতি ইকবাল,সাধারন সম্পাদক খুরশেদ আলম এবং অর্থ সম্পাদক নুরুল আলম বান্ডু। এবার সভাপতিসহ সদস্য পদে নিবার্চন জমে উঠছে। ২২শে আগষ্ট প্রতিক বরাদ্দের পরপরেই দুই পদের প্রার্থীদের ভোট প্রার্থনাসহ পোষ্টারের আনাগোনা লক্ষ্যনীয়। তবে সভাপতি পদে রেজাউল করিম ও নুর মোহাম্মদ ঈদগাঁওর মধ্যম মাইজ পাড়ার হওয়ায় ভোটার সমাজ দিশেহারা হয়ে পড়েছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তৎমধ্যে রেজাউল করিম সংগঠনের সাবেক সাধারন সম্পাদক,নুর মোহাম্মদ ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক। দুই শ্রমিক নেতার মাঝে চলছে হাড্ডা হাড্ডি লড়াই। অন্যদিকে সদস্য পদের প্রার্থীরা হলেন-ইমরান,শাহ আলম,সেলিম,ফরিদুল আলম,শাহজাহান টিপু ও মোহাম্মদ রশিদ। ৬ জন সদস্যের মধ্যে নিবার্চিত হবে ৫ জন। এই সমিতির ৩০৩ জন ভোটার রয়েছে। তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সমিতির নেতা নিবার্চিত করা হবে এমনটায় জানান প্রার্থী। তবে শেষ হাসি কে হাসবে সেটির অপেক্ষায় প্রহর গুনছেন ভোটারসহ প্রার্থীদের স্বজনরা।
সভাপতি প্রার্থী রেজাউল করিম জানিয়েছেন, ভোটারেরা তার অনূকুলে। তিনি নিবার্চিত হলে সংগঠনকে দক্ষ ও যোগ্য নেতৃত্বের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে আরেক সভাপতি প্রার্থী নুর মোহাম্মদ জানিয়েছেন,সভাপতি পদে আশাবাদী। যদি নিবার্চিত হয়,তাহলে সদস্যদের আপদে বিপদে পাশ থাকবো এবং উন্নয়নের ক্ষেত্রে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
সাধারন ভোটার সমাজ জানান, যানবাহন চালানোর ক্ষেত্রে হরেক রকম সমস্যা এসে দাঁড়ায় সড়কে বা যে কেউ অন্যায়ভাবে সদস্য দের উপর হামলা করলে,সেক্ষেত্রে যিনি দক্ষতার সাথে ভূমিকা রাখতে পারবে,তার পক্ষেই চিন্তা ভাবনা করা হবে।













