হাসান তারেক মুকিম,রামু
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়া ও ভিলিজার পাড়ার বিভিন্ন অবহেলিত রাস্তাঘাট পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। ২৩আগস্ট শুক্রবার দুপুরে কাউয়ারখোপ জামে মসজিদে জুমার নামাজ শেষ করে স্থানীয় জনসাধারনের একটি বিশালবহর সহকারে তিনি ঐ এলাকার অবহেলীত রাস্তাঘাটগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় জনসাধারনের উদ্দেশ্যে বলেন, কাউয়ারখোপের মানুষ আমাকে যে সম্মান দিয়েছে তা কখনো শোধ করার মত নয়। তিনি কাউয়ারখোপের মানুষের আশা আকাঙ্গার প্রতিফলন ঘটাতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান, তিনি শিঘ্রীই অবহেলীত গ্রামীণসড়কগুলোর উন্নয়ন কাজ শুরু করবেন বলেও জানান।পর্রিদশনকালে তার সাথে ছিলেন, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হোসাইন মেম্বার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি শফিউল আলম,আনোয়ার কামাল বাদল, যুগ্ন সাধারন সম্পাদক ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার আজিজুল হক ,৪ নং ওয়ার্ড কমিটির সভাপতি জসিম উদ্দিন ভরসা, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান কালু, ৫নং ওয়ার্ড সভাপতি-আলী আহমদ, আওয়ামী লীগ নেতা ও সাবেক সেনাসদস্য হাসান, মীরকাশেম সাবেক মেম্বার, আব্দুল শুক্কুর, হেডম্যান,আবদুল খালেক সাবেক মেম্বার,মাওলানা আব্দুল হক,শামশুল আলম,নুরুল হক,মাওলানা ফরিদুল আলম,আব্দুল হাকিম,জসিম উদ্দিন বাবুল,বৈদ্য মাছন,হাসান তালুকদার, শুক্কুর,শাহআলম,আব্দু নুর,ইসলাম,ছৈয়দনুর প্রমুখসহ স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।