আহত সদর ছাত্রলীগের সভাপতি তামজিদের শারীরিক অবস্থার অবনতি, চমেকে প্রেরন

0
31

সংবাদদাতা::

গতকাল বিকাল ৫ টায় রাজনৈতিক প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরার পথে স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগ,কক্সবাজার সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি কাজী তামজিদ পাশার উপর পরিকল্পিত হামলা করে।।

আজ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন কাজী তামজিদ পাশার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চমেকে প্রেরন করেন।

কাজী তামজিদ পাশার শারীরিক অবস্থার অবনতির খবরে হাসপাতালে ছুটে আসেন খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জসিমউদ্দিন,কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ বাবু,সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ককক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌহিদ হোসেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য সাইদ হোসন কাদেরি, ইন্ট্যারন্যাশন ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দিন, সহ বিভিন্ন স্থরের নেতাকর্মী ও কাজী তামজিদ পাশার অসংখ্য শুভানুধ্যায়ী।

উক্ত হামলার প্রতিবাদে সন্ধা ৭টায় বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগ বিক্ষোভ সভাবেশ অনুষ্টিত হয়,সমাবেশ থেকে নেতারা ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত সকলে আটকের আল্টিমেটাম দেন।

আগেরামুতে নবাগত অফিসার ইনর্চাজ আবুল খায়েরের সাথে রামু প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত
পরে৮দিনের সরকারী সফরে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড যাচ্ছেন মেয়র মুজিবুর রহমান