[post_category_links]

ঢাকাস্থ রামু সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

[post_sub_title]
[post_reporter_with_date]

 প্রেস বিজ্ঞপ্তিঃ

আজ চব্বিশে আগস্ট শনিবার বনানীস্থ কার্যালয়ে ঢাকাস্থ রামু সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির উপদেষ্টা হেলালুদ্দিন আহমদের মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এছাড়া সমিতির সাম্প্রতিক কর্মকান্ডের সামগ্রিক বিশ্লেষণ ও ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আয়োজন নিয়ে পরিকল্পনা করা হয়।

রামু সমিতির সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইমুল আলম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সুজন শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম, সংস্কৃতি সম্পাদক বিজন শর্মা, ক্রীড়া সম্পাদক সাজেদুল আলম মুরাদ, দফতর সম্পাদক নিউটন শর্মা, সহ-প্রচার সম্পাদক খুরশেদ আলম প্রমুখ ।

উপস্থিত সকলে রামুতে ঈদের আনন্দের অভিজ্ঞতা বিনিময় করেন ও এলাকার সম্প্রীতি, সৌহার্দ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্বারোপ করেন। ঈদ ও জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অসাম্প্রদায়িক রামুর শান্তি কামনা করা হয়।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]