ঈদগাঁওতে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি 

0
170
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁও বাজারের এক ব্যবসায়ীর নতুন পালসার মোটর সাইকেল চুরির খবর পাওয়া গেছে।
২৫ আগষ্ট ভোর সকালে ঈদগাঁও জাগিরপাড়াস্থ
দুবাই কলোনী থেকে ঈদগড় বড়বিল এলাকার বাসিন্দা ও ঈদগাঁও বাজারের কাপড় ব্যবসায়ী নুরুল আলমের মোটর সাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। যার মূল্য দুই লক্ষাধিক টাকা হতে পারে। গাড়ীর মালিকের সাথে কথা হলে তিনি জানান,বাসার পাশ্বে গাড়ী রাখার স্থানে তিনটি মোটর সাইকেল ছিল। সেখান থেকে আমার গাড়ীটি চুরি করে নিয়ে যায়। তবে অন্য দুটির তালা ভাংলেও নিতে পারেনি সাইকেল। নুরুল আলম গাড়ীর খোঁজে বিভিন্ন স্থানে যোগাযোগ অব্যাহত রেখেছেন। উল্লেখ্য যে,ঈদগাঁওর বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে চুরি কর্মকান্ড বৃদ্বি পেয়েছে। পুলিশী টহলের দাবী জানান সচেতন মহল।
আগেদেশের স্বার্থ রক্ষা করে সাংবাদিকদের ইতিবাচক সংবাদ পরিবেশন করতে হবে
পরেরোহিঙ্গাদের বিক্ষোভ সমাবেশ