কক্সবাজারের উখিয়া উপজেলার মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ আগস্ট) ভোরে মেরিন ড্রাইভ সড়কের পাটোয়ার টেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।













