এম আবু হেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওর সড়ক উপসড়কে যত্রতত্র স্থানে যানবাহন পার্কিং ও নিয়ম না মেনে যাত্রী উঠা নামানোর ফলে বিপর্যস্থ হয়ে পড়ে জন জীবন। শিক্ষার্থীরা চলাফেরা করছে ঝুঁকির মধ্যে। যেখানে সেখানে গাড়ি পার্কিং ও যানবাহন রাখার নির্দিষ্ট স্থান না থাকায় তারা যেন তেন ভাবে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসষ্টেশনের উপর যাত্রী উঠা নামা করেন। প্রায়শ দীর্ঘ যানজট লেগে যায়। জন দূর্ভোগে পড়ে সাধারন মানুষ। পথচারীরা কক্সবাজার প্রতিদিনকে জানান, ঈদগাঁও বাসষ্টেশনের ঈদগড় রাস্তার মাথা,ডিসি সড়কের রাস্তার মোড়ে যানজটের অবস্থা প্রায়শ ভয়াবহ থাকে। এখানে ফুটপাত দখল করে সারিবদ্ব সিএনজি,মাইক্রোবাস,টমটম,মাহিন্
দেখা যায়,সড়কে যানবাহন চলাচলের সময় গাড়ী ওভারটেক করার প্রবণতার ফলে মহা সড়কসহ সড়ক উপসড়কগুলোর বিভিন্ন স্থানে কোন না কোন দূর্ঘটনায় শিকার হয় যাত্রীরা। সে সাথে যানচলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সড়ক প্রশস্থ আর ডিভাইডার দিলে হয়তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
সচেতন মহলের মতে,চলাচল জায়গা সংকীর্ণ ও ফুটপাতের কারনে এহেন অবস্থার সৃষ্টি বলে জানান। অবৈধ ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা গেলে যানজট কমে যাবে।













