টেকনাফ উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

0
28

কক্সবাজার খবর ডেস্কঃ

কক্সবাজার টেকনাফ উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) বিকাল ৩টায় জেলা বিএনপির কার্যালয়ে টেকনাফ উপজেলা বিএনপির ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী।

এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ও সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ।

টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক এডভোকেট হাছান ছিদ্দিকীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মৌ. আব্দুল মান্নান, জেলা নির্বাহী সদস্য মোঃ হাসেম সিআইপি, সুলতান আহমদ, জালাল উদ্দিন চৌধুরী, জালাল আহমদ মেম্বার, সাহাদৎ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল করিম মার্কিন, হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, হ্নীলা উত্তর বিএনপির সভাপতি আবছার কামাল নোবেল, হোয়াইক্ষ্যং বিএনপির উত্তরের সভাপতি জুনায়েত আলী চৌধুরী, বাহারছড়া দক্ষিণ বিএনপির সভাপতি ছৈয়দ হোছাইন মেম্বার, টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম ওসমান গনি প্রমুখ।

সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন ছাত্রদল নেতা শাহনেওয়াজ।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী প্রেরিত বার্তা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

আগে১৫ বছর পর জন্ম দেয়া সন্তানটি চুরি হয়ে গেল মায়ের
পরে৩ সেপ্টেম্বর চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল